Dhaka ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে আলোচিত অটোমিশু ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪ রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রায়গঞ্জে কুখ্যাত ডাকাতখ্যাত ব্যক্তিসহ ছয়জন গ্রেপ্তার রায়গঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, বিচার না পেয়ে ঘুরছেন স্বজনেরা রায়গঞ্জে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় শিক্ষক গ্রেপ্তার রায়গঞ্জে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হাট পাঙ্গাসী সড়কে মৃত্যুফাঁদ: খানাখন্দে অতিষ্ঠ জনজীবন ঈদ উপলক্ষে রায়গঞ্জে ৬০০ অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ বিতরণ সলঙ্গায় আলোক যাত্রার উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৩৯ Time View
সিরাজগঞ্জের রায়গঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলাবাসী ও ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী শিশুর বাবা মো. আব্দুল আওয়াল, স্বেচ্ছাসেবী মো. শরিফুল ইসলাম, পরিবেশকর্মী ফয়সাল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক খান জুবায়ের, ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সহসভাপতি রিনা বেগম এবং পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. সালাউদ্দিন হাসিনুর।
মানববন্ধনে ভুক্তভোগী শিশুর বাবা মো. আব্দুল আওয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, ঘটনার এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পূর্ব লক্ষীকোলা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শান্তকে গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি ভুক্তভোগী পরিবার বিভিন্ন ধরনের চাপ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “আমার মেয়ে এখনো অসুস্থ। বিভিন্নভাবে আপসের চাপ দেওয়া হলেও আমি কোনো আপস চাই না, আমি আমার মেয়ের বিচার চাই।”
পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গণমাধ্যমেও গুরুত্ব পায়। গত ৪ মে দৈনিক মানবকণ্ঠে ‘সিরাজগঞ্জে ২৫ টাকার প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক’ শিরোনামে এবং ৩১ মে ‘ধর্ষণের বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে প্রতিবন্ধী শিশুর পরিবার’ শিরোনামে ফলোআপ সংবাদ প্রকাশিত হয়।
মানববন্ধন শেষে অভিযুক্তের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রায়গঞ্জে আলোচিত অটোমিশু ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

রায়গঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থী ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : ০১:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬