
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের চৈত্র মাসের অষ্টমী পূণ্যস্নান উৎসব শেষ হওয়ার পরদিন শুক্রবার উপজেলার ঘুড়কা ইউনিয়নের ফুলজোড় নদীর তীরে ভূঞাগাঁতী এলাকায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘বউ মেলা’।
মেলার বিশেষত্ব হলো—এখানে ক্রেতাদের বড় অংশ নারী এবং অনেক দোকানে নারী বিক্রেতারাও উপস্থিত ছিলেন। মেলায় ঝুড়ি, কুলা, মুড়কি, মিষ্টান্ন, খেলনা, মসলা ও মৌসুমি ফলসহ নানা পণ্য বিক্রি হয়।
স্থানীয়রা জানান, অষ্টমী পূণ্যস্নান উপলক্ষে ওইদিন উপজেলার বিভিন্ন স্থানে মেলা বসলেও নারীদের অংশগ্রহণ কম থাকায় পরদিন শুধু নারীদের জন্য বিশেষভাবে বউ মেলার আয়োজন করা হয়।
মেলায় আসা পল্লবী রাণী, প্রতীভা রায় ও শিক্ষার্থী দীপ্তি সরকার জানান, দীর্ঘদিন পর মেলায় এসে ভালো লাগছে। বিক্রেতা মায়া দাস বলেন, বিক্রি কম হলেও মেলায় না এলে মন ভালো লাগে না।
স্থানীয় শিক্ষক মো. শাহীন হোসেন বলেন, নারীদের অংশগ্রহণই এই বউ মেলার মূল প্রাণ, যা মেলাকে আরও উৎসবমুখর করে তোলে।
Reporter Name 


















