Dhaka ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে ব্যবসায়ী পিতা–পুত্রের ওপর হামলা, গ্রেফতার ১

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১১০ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ী পিতা–পুত্রের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

ঘটনাটি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটে।

মামলা সূত্রে জানা যায়, মশলা ব্যবসায়ী রজব আলী (৫৫) ও তার ছেলে নুরনবী শেখ (৩০) স্থানীয় মিত্রতেঘরি বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র—রামদা, হাসুয়া, লোহার রড, বাঁশের ফালা ও কাঠের বাটাম দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তারা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে রায়গঞ্জ থানায় মামলা (নং–১৩, তারিখ: ২২ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে রবিবার বেংনাই গ্রামের জয়নাল শেখের ছেলে মো. সেলিম শেখ (২৫) কে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে ব্যবসায়ী পিতা–পুত্রের ওপর হামলা, গ্রেফতার ১

Update Time : ০৫:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬