Dhaka ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ০৬:০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৪ Time View
জনতার ভোর ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপি, রায়গঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মোহায়মেনুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম জাফরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, নানা আয়োজনে মাতৃভাষা দিবস পালিত

Update Time : ০৬:০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬