Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

রায়গঞ্জে ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

  • Reporter Name
  • Update Time : ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন নামের এক গৃহবধূ। এই দিনে জন্ম নেওয়া শিশুটির নাম রাখা হয়েছে ‘খালেদা জিয়া’। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় বইছে উৎসবের আমেজ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রসূতি মা ও নবজাতককে দেখতে যান এবং তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসক আম্বিয়া খাতুনের হাতে শিশুটির একটি বাঁধাই করা জন্মসনদ তুলে দেন, যেখানে নাম রাখা হয়েছে ‘খালেদা’। এছাড়া সদ্যোজাত শিশুর যত্নের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে সন্তান প্রসব করেন আম্বিয়া খাতুন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে শিশুটির নাম রাখেন ‘বেগম খালেদা জিয়া’। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

রায়গঞ্জে ভোট দিতে এসে কেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

Update Time : ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬