Dhaka ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ১২:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১১ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ভূঁইয়াগাঁতী জোনাল অফিসের হলরুমে অনুষ্ঠিত সভায় জেনারেল ম্যানেজার নুরুল হুদা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি ভিপি আয়নুল হক, যিনি গ্রামীণ বিদ্যুৎ সেবার উন্নয়ন ও আধুনিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “গ্রামীণ বিদ্যুৎ সেবা আরও আধুনিক ও নির্ভরযোগ্য করতে সকলের সমন্বয় প্রয়োজন। কর্মকর্তা-কর্মচারীদের মতামত গ্রহণ করে আমরা সেবা উন্নয়নে পদক্ষেপ নেব।”

ডিজিএম মো: নেজামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ জোনাল অফিসের ডিজিএম আজিজুল ইসলামসহ আরও অনেকে।

সভায় গ্রাহক অভিযোগ সমাধান প্রক্রিয়া, কর্মচারীদের প্রশিক্ষণ ও সুবিধা বৃদ্ধিসহ গ্রামীণ বিদ্যুৎ সেবার মানোন্নয়ন বিষয়ক বিস্তারিত আলোচনা হয়।

সমিতির বিভাগীয় প্রধানসহ সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে বিদ্যুৎ সেবার বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত বিনিময় করেন।#

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা

Update Time : ১২:৫২:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬