Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

ইঞ্জিন বিকল হয়ে সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

  • Reporter Name
  • Update Time : ০১:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮ Time View
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় পৌঁছালে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং রেল যোগাযোগ বিঘ্নিত হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল স্টেশনে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং শমশেরনগর স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। আকস্মিকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনগুলোতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত রায় জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্র্রেস ট্রেনটি লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় পৌঁছালে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে ট্রেন লাইন বন্ধ হয়ে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শমশেরনগর স্টেশনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস আটকা পড়ে আছে।
এদিকে শ্রীমঙ্গল স্টেশনের প্ল্যাটফর্মে মাইকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রীদের অনলাইনে টিকিট ফেরতের ঘোষণা দেওয়া হয়।
হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। শ্রীমঙ্গল স্টেশনে অপেক্ষমাণ যাত্রী আনোয়ার হোসেন বলেন, ‘জয়ন্তিকা ট্রেনে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে এসে বসে আছি। এখন মাইকে ঘোষণা দিচ্ছে টিকিট অনলাইনে ফেরত নেওয়া হচ্ছে, ট্রেন কখন আসবে তার কোনো নিশ্চয়তা নেই—বড়ই সমস্যায় পড়েছি।”
আরেক যাত্রী নুসরাত জাহান বলেন, ‘দুপুর থেকে পরিবারের সঙ্গে স্টেশনে বসে আছি। চট্টগ্রামগামী ট্রেন নষ্ট হয়ে গেছে, কখন ঠিক হবে কেউ বলতে পারছে না খুবই ভোগান্তিতে আছি।’
শ্রীমঙ্গলের সহকারী স্টেশন মাস্টার জানান, শ্রীমঙ্গল থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন উদ্ধার কাজের জন্য কমলগঞ্জে পাঠানো হয়েছে। লাইন সচল হলে ধাপে ধাপে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান করে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা চলমান আছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

ইঞ্জিন বিকল হয়ে সারাদেশের সাথে সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

Update Time : ০১:২২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬