Dhaka ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

  • Reporter Name
  • Update Time : ০২:০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৪৪ Time View

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ ও জেলা পুলিশ। হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও বিশেষ তদারকি কার্যক্রম।

বুধবার (২৩ মে) বিকেল চারটার দিকে চান্দাইকোনা পশুর হাট পরিদর্শনে যান র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। পরিদর্শনকালে তিনি হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ র‌্যাব-১২–এর আওতাধীন বিভিন্ন জেলার পশুর হাটে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে র‌্যাব-১২, সিরাজগঞ্জে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে।

হাট এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য ইউনিফর্ম ও সাদা পোশাকে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে হাটের চারপাশে নজরদারি করা হচ্ছে।

এছাড়া জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে এক হাটের পশু জোরপূর্বক অন্য হাটে নেওয়া কিংবা খামারি ও ব্যবসায়ীদের হয়রানির মতো অভিযোগ ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-১২–এর পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে হাট এলাকায় দায়িত্ব পালন করছে রায়গঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “ঈদকে সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।”

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে পরিচিত চান্দাইকোনা পশুর হাটে প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা থেকে খামারি ও ব্যবসায়ীরা গবাদিপশু নিয়ে আসেন। ঈদ ঘনিয়ে আসায় হাটে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

Update Time : ০২:০২:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬