Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

উল্লাপাড়ায় নিজস্ব উদ্যোগে উন্নয়ন বিপ্লব, মানবিকতায় উজ্জ্বল তিন গ্রাম

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৫১ Time View

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের ডুবডাঙ্গা, রাজমান ও নিচিনপাড়া গ্রাম দীর্ঘদিন ধরেই উন্নয়নের প্রতিশ্রুতির অপেক্ষায় রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে এমপি, চেয়ারম্যান ও মেম্বাররা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেসব বাস্তবায়নে তেমন উদ্যোগ দেখা যায়নি।

এই পরিস্থিতিতে হতাশ না হয়ে গ্রামবাসী নিজেরাই উন্নয়নের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। স্থানীয়দের উদ্যোগে রাস্তা নির্মাণ, মেরামতসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন এলাকার দুই সমাজসেবী রওশন আলী ও কাফিকুল ইসলাম। তারা প্রায় ১৫-১৬ বছর ধরে নিঃস্বার্থভাবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

প্রতিবছর রোজার ঈদে তারা গরিব দুঃখীদের মাঝে ঈদ সামগ্রী, শাড়ি লুঙ্গি বিতরণসহ নগদ অর্থ সহায়তা দিয়ে থাকেন। এছাড়াও এলাকার বিভিন্ন রাস্তা মেরামত, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা এবং মসজিদ মাদ্রাসায় সহযোগিতা প্রদান করে আসছেন।

স্থানীয়রা জানান, তাদের এই উদ্যোগের ফলে গ্রামের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক বন্ধনও আরও সুদৃঢ় হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ কামাল হোসেন, মোঃ আব্দুল আলিম, আব্দুল মমিন, আফজাল মোল্লা, আফজাল বিএসসি, আজিজুল হক মোল্লা, মোঃ আব্দুল কাদের গনি, মাওলানা আফসার আলী, মোঃ হাসান আলী সরকার, মোহাম্মদ রওশন আলী, মোঃ শহিদুল ইসলাম (মাস্টার) এবং মোঃ আশরাফুল ইসলাম উজ্জ্বল।

এলাকাবাসীর প্রত্যাশা, এই ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধিরাও তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, যাতে গ্রামগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

উল্লাপাড়ায় নিজস্ব উদ্যোগে উন্নয়ন বিপ্লব, মানবিকতায় উজ্জ্বল তিন গ্রাম

Update Time : ০১:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬