Dhaka ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. খায়রুল ইসলামের দোয়া ও সমর্থন প্রত্যাশা

  • Reporter Name
  • Update Time : ০২:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়িয়ে তুলেছেন বি.এসসি ইঞ্জিনিয়ার মো. খায়রুল ইসলাম। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মো. খায়রুল ইসলাম বর্তমানে গণঅধিকার পরিষদ, রায়গঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও জানান, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেবেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও অঙ্গীকার করেন।
এ সময় তিনি চান্দাইকোনা ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চাই। আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ব্যক্তিস্বার্থ নয়, জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”
এদিকে স্থানীয়দের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মো. খায়রুল ইসলাম। তিনি ইউনিয়নের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. খায়রুল ইসলামের দোয়া ও সমর্থন প্রত্যাশা

Update Time : ০২:৪২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬