Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

জনবল সংকটে চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্র, ক্ষোভ এলাকাবাসীর

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৪০ Time View

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘদিনের তীব্র জনবল সংকট ও প্রয়োজনীয় ওষুধের অভাবে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জনবল সংকটের কারণে কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিনই সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার হাজারো মানুষ।
সরেজমিনে জানা যায়, কেন্দ্রটিতে অনুমোদিত পদের সংখ্যা ৮টি। অথচ বর্তমানে কর্মরত আছেন মাত্র ২ জন। চিকিৎসাসেবার মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জনবলের এই করুণ দশা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। কেন্দ্রটিতে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ভিজিটর এবং ৪ জন মাঠকর্মীর মতো গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে।
সেবা নিতে আসা স্থানীয় রোগী আছিয়া খাতুন বলেন, “আমরা যখনই চিকিৎসা নিতে আসি, তখনই শুনি ওষুধ নেই। ডাক্তার বা সংশ্লিষ্ট লোক না থাকায় অনেক সময় প্রাথমিক সেবাটুকুও পাওয়া যায় না। নিরুপায় হয়ে খালি হাতেই ফিরে যেতে হয়।”
জনবল সংকটের ভয়াবহতা স্বীকার করে পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, “আমাদের এখানে অনুমোদিত পদের তুলনায় মাত্র ২ জন কর্মরত আছি। এত কম জনবল দিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। তার ওপর প্রয়োজনীয় ওষুধের নিয়মিত সরবরাহ নেই। আমরা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।”
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল আলম বলেন, “জনবল সংকটের বিষয়টি আমাদের নজরে আছে। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, যার ভাইভা সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়োগ সম্পন্ন হলে এই সংকট অনেকাংশে কমে আসবে।”
ওষুধ সংকটের বিষয়ে তিনি আরও জানান, “প্রতি বছর ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য বাজেট থাকার কথা থাকলেও গত কয়েক বছর ধরে পর্যাপ্ত বরাদ্দ পাওয়া যাচ্ছে না। ফলে সরকারিভাবে ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।”
স্থানীয় এলাকাবাসী মনে করেন, স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার। কিন্তু শুধুমাত্র জনবল ও ওষুধ সংকটের কারণে একটি স্বাস্থ্যকেন্দ্র অকার্যকর হয়ে পড়ে থাকা মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে শূন্য পদগুলোতে নিয়োগ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের মাধ্যমে চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্রকে পুনরায় সচল করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

জনবল সংকটে চান্দাইকোনা স্বাস্থ্যসেবা পরিবার কল্যাণ কেন্দ্র, ক্ষোভ এলাকাবাসীর

Update Time : ০৪:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬