Dhaka ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:১৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৬ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজারবাগ এলাকার সরকারি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। তার মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সূত্রপাত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে। জামায়াত আমিরের অফিসিয়াল এক্স হ্যান্ডলে নারীদের কর্মজীবন ও নেতৃত্ব নিয়ে আপত্তিকর ও অবমাননাকর পোস্ট করা হয়। পোস্টে বলা হয়, নারীদের নেতৃত্বে আসা উচিত নয়, আধুনিকতার নামে ঘর থেকে বের করে আনলে তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার শিকার হয়। এতে কর্মজীবী নারীদের প্রতি অত্যন্ত আপত্তিজনক মন্তব্য ছিল।

পোস্টটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। জামায়াত প্রথমে অ্যাকাউন্ট হ্যাকের দাবি করে, পরে জানায় ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে। দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, বিকেল ৪টা ৩৭ মিনিটে পোস্ট করা হয়, যখন আমির কেরানীগঞ্জের কোনাখোলা মাঠে জনসভায় বক্তৃতা করছিলেন (লাইভ ভিডিও রয়েছে)। বিকেল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তন করে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়, ৫টা ২২ মিনিটে হ্যাকের বিষয়ে জানানো হয়।

জামায়াত দাবি করে, এটি গভীর ষড়যন্ত্র। তারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর কাছে অভিযোগ জানায়। সচিব তদন্তের আশ্বাস দেন। জামায়াত ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি জানিয়েছে।

আটকের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি হ্যাকের সঙ্গে জড়িত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। আশা করি ন্যায়বিচার পাব।”

এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

Update Time : ০৭:১৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬