Dhaka ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ১০০ Time View

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং গত বছরের তুলনায় এবার ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ সোমবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জনগণকে আতঙ্কিত (প্যানিক) না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ভর্তুকি দিয়েও জ্বালানি তেলের আমদানি প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। সবাই তেল পাবেন, তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি আরও বলেন, আমদানিতে কোনো ঘাটতি নেই, বরং চাহিদার তুলনায় সরবরাহ বাড়ানোর সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের সাম্প্রতিক সংকটের ব্যাখ্যা দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত দুই দিন তেলের ডিপো বা প্রধান সরবরাহ কেন্দ্রগুলো বন্ধ ছিল। এই সাময়িক বিরতির কারণেই খুচরা পর্যায়ে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এখন ডিপো থেকে সরবরাহ পুরোদমে শুরু হয়েছে।

মন্ত্রী জনগণকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেন, প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করার প্রবণতা থেকে বিরত থাকতে হবে। সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশ্বস্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী

Update Time : ১২:৪৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬