Dhaka ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

তাড়াশে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৪:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১২৪ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুঃস্থ ও অসচ্ছল মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এ সহায়তা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলংগা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, সরকার সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের পাশে রয়েছে। বিশেষ করে ঈদের মতো উৎসবকে সামনে রেখে কেউ যেন বঞ্চিত না থাকে, সে লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত উপকারভোগীদের মাঝে এই সহায়তা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত দুঃস্থ ও অসচ্ছল মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

তাড়াশে ঈদ উপলক্ষে দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

Update Time : ০৪:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬