Dhaka ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

ধলজান মহাশ্মশানে নবনির্মিত কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৪৭ Time View

সুরনজিত সরকার রায়গঞ্জ সিরাজগঞ্জ,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধলজান মহাশ্মশানে নবনির্মিত কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই মহৎ কার্যক্রমের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

শুক্রবার (২৬ জুন, ২০২৬) দুপুরে ধলজান মহাশ্মশান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ভিপি আয়নুল হক বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই কালী মন্দির নির্মাণের উদ্যোগ এলাকার মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। আমি আশা করি, মন্দিরটি নির্মাণের মাধ্যমে এই এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হবে এবং এটি অত্র এলাকায় ধর্মীয় ও সামাজিক মেলবন্ধনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।”

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধলজান মহাশ্মশান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, মন্দিরটি নির্মিত হলে স্থানীয় ভক্তদের পূজা-অর্চনা ও ধর্মীয় কার্যক্রম পালনে অনেক সুবিধা হবে।

অনুষ্ঠানে আগত ধর্মপ্রাণ ভক্তবৃন্দ ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। মন্দির নির্মাণের এই উদ্যোগকে এলাকার সামগ্রিক উন্নয়নের একটি অংশ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

ধলজান মহাশ্মশানে নবনির্মিত কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে

Update Time : ০৯:৫৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬