Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

ভূইয়াগাতি আশ্চর্য পাড়ায় যাতায়াতের একমাত্র ভরসা এখন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবিতে গ্রামবাসী

  • Reporter Name
  • Update Time : ০৮:২২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৫১ Time View

নিজস্ব প্রতিবেদক,

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের শ্যামগোপ মৌজার ভূইয়াগাতি আশ্চর্য পাড়া গ্রামের শত শত মানুষের একমাত্র চলাচলের রাস্তাটি টানা ভারী বৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন গ্রামের নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থী ও বয়স্করা। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষ এবং জরুরি রোগী পরিবহনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এবার ভারী বর্ষণে ভাঙনের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
গ্রামবাসীর একটাই দাবি—মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন যেন জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কারের কার্যকর উদ্যোগ নেন। একটি নিরাপদ ও চলাচলযোগ্য রাস্তা শুধু তাদের দাবি নয়, এটি তাদের নিত্যদিনের জীবনযাত্রার অপরিহার্য প্রয়োজন।
শ্যামগোপ ভূইয়াগাতি আশ্চর্য পাড়ার শত শত মানুষের কষ্ট লাঘবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

ভূইয়াগাতি আশ্চর্য পাড়ায় যাতায়াতের একমাত্র ভরসা এখন মৃত্যুফাঁদ, সংস্কারের দাবিতে গ্রামবাসী

Update Time : ০৮:২২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬