Dhaka ০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে চেষ্টা চলছে: বিদ্যুৎমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৪ Time View

রমজান মাসে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম সিরাজগঞ্জ সফর। সেখানে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি পবিত্র রমজানের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে। তবে এটি একটি কারিগরি বিষয়, মাঝেমধ্যে ছোটখাটো ত্রুটি বা ‘ফল্ট’ হতে পারে। তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।’

তিনি আরও উল্লেখ করেন যে, রমজানের পরপরই কৃষি ও সেচ মৌসুম এবং গ্রীষ্মকাল শুরু হবে। বিদ্যমান সক্ষমতা দিয়ে সরকার প্রাণপণ চেষ্টা করবে যাতে কৃষি উৎপাদন ও জনজীবনে বিদ্যুতের কোনো সংকট তৈরি না হয়।

দায়িত্ব পালনের চ্যালেঞ্জ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিগত সময়ে যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে এটি আমার জন্য একটি বড় ‘অগ্নিপরীক্ষা’। আমি সর্বোচ্চ চেষ্টা করছি কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল দেওয়া যায়।’

এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে চেষ্টা চলছে: বিদ্যুৎমন্ত্রী

Update Time : ০১:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬