Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রমজানে রায়গঞ্জে ‘গরিবের সুপার শপ’ শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা

  • Reporter Name
  • Update Time : ১১:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৮ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে রমজানের মর্যাদাপূর্ণ মাসে সমাজের নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা।

‘গরিবের সুপার শপ–২০২৬’ শীর্ষক উদ্যোগের মাধ্যমে প্রায় শতাধিক দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এই মানবিক কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, সদস্য আতিকুর রহমান স্বাধীন, মেহেদী হাসান, জামিরুল ইসলাম, ইউসুফ আলী, সাকিম আহমেদ, সাব্বির হাসান, রাজু হাসান, সায়মুন ও সিহাব আহমেদ।

সংগঠন সূত্রে জানা যায়, ‘গরিবের সুপার শপ’ এর অর্থায়ন করেছেন সৌদি প্রবাসী তৌহিদ আফ্রিদি ইসলাম। আয়োজকদের ভাষ্য, রমজান মাসে নিম্নআয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রত্যেক পরিবারের হাতে বিতরণ করা হয় আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, আটা ১ কেজি, মুড়ি ১ প্যাকেট, তেল ৫০০ গ্রাম, চিনি ৫০০ গ্রাম, ছোলা ৫০০ গ্রাম এবং ডিম ১ হালি।

সংগঠনের সদস্যরা বলেন, “সমাজের বিত্তবানরা এগিয়ে এলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। আমাদের মানবিক ও সামাজিক সহায়তামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রমজানে রায়গঞ্জে ‘গরিবের সুপার শপ’ শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা

Update Time : ১১:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬