Dhaka ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জের ৯ ইউনিয়ন ও পৌরসভায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৯২ Time View

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবারকে নির্ধারিত পরিমাণ চাল প্রদান করা হয়।
এদিন ধামাইনগর ইউনিয়নে ২ হাজার ৫৯৬ জন, সোনাখাড়া ইউনিয়নে ২ হাজার ৩২০ জন, ধুবিল ইউনিয়নে ২ হাজার ৫৪০ জন, ঘুড়কা ইউনিয়নে ২ হাজার ৮৯১ জন, চান্দাইকোনা ইউনিয়নে ৩ হাজার ৩৪১ জন, ধানগড়া ইউনিয়নে ২ হাজার ৩০৬ জন, নলকা ইউনিয়নে ৩ হাজার ২৪০ জন, পাঙ্গাসী ইউনিয়নে ২ হাজার ৯৯৫ জন, ব্রহ্মগাছা ইউনিয়নে ৩ হাজার ৮০ জন এবং রায়গঞ্জ পৌরসভায় ৩ হাজার ৮৫টি দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্যসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সার্বিক তদারকি করেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখছে। এতে নিম্নআয়ের পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জের ৯ ইউনিয়ন ও পৌরসভায় দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

Update Time : ১২:৫০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬