Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে উদ্ধার হওয়া ১৫টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

  • Reporter Name
  • Update Time : ১০:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৭৮ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেল পুলিশের উদ্যোগে হারানো ও চুরি হওয়া ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় রায়গঞ্জ সার্কেল অফিস ফেব্রুয়ারি ২০২৬ মাসজুড়ে হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধারে অভিযান পরিচালনা করে। এ অভিযানে মোট ১৫টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, হারানো বা চুরি হওয়া মোবাইল উদ্ধারে পুলিশ নিয়মিত কাজ করছে। প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং করে সেগুলো উদ্ধার করা হচ্ছে এবং প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে। জনগণের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মোবাইল ফিরে পাওয়া কয়েকজন মালিক বলেন, দীর্ঘদিন ধরে মোবাইল হারিয়ে যাওয়ায় তারা হতাশ ছিলেন। পুলিশের উদ্যোগে মোবাইল উদ্ধার হওয়ায় তারা খুশি হয়েছেন। এক মালিক বলেন, “আমার মোবাইলটি হারিয়ে যাওয়ার পর আর ফিরে পাবো বলে আশা করিনি। পুলিশ সেটি উদ্ধার করে আমাকে ফিরিয়ে দিয়েছে, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
আরেকজন মালিক বলেন, “মোবাইল ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। পুলিশের এমন উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে।”

এ বিষয়ে সচেতন মহলেরা বলছেন, প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে। পাশাপাশি এমন কার্যক্রম অব্যাহত থাকলে মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনাও কমবে বলে তারা মনে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে উদ্ধার হওয়া ১৫টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

Update Time : ১০:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬