Dhaka ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে কলেজছাত্রীকে নিয়ে শিক্ষকের উধাও, থানায় জিডি

  • Reporter Name
  • Update Time : ১২:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৭৩ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কলেজছাত্রীকে নিয়ে ওই কলেজের এক শিক্ষক উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা থানায় সাধারণ ডায়েরির করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজের শিক্ষার্থী পলি কুমারী (১৭) গতকাল মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

পরিবারের দাবি, একই কলেজের শিক্ষক মো. রবিউল আলম তাঁকে নিয়ে পালিয়েছেন। অভিযুক্ত শিক্ষক মো. রবিউল আলম (৪২) উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজে কর্মরত রয়েছেন।

শিক্ষার্থীর মা বেলী রানী (৫৫) বলেন, “মেয়েটি সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, কলেজের শিক্ষক রবিউল আলমের সঙ্গে সে চলে গেছে।” এ বিষয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানায়, জিডি পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে কলেজছাত্রীকে নিয়ে শিক্ষকের উধাও, থানায় জিডি

Update Time : ১২:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬