Dhaka ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০১:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৮৫ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন লাঙ্গলমোড়া এলাকায় ওয়ারিশসূত্রে প্রাপ্ত কৃষি জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ সোহরাব আলী আকন্দ (৭০) নামে এক অবসরপ্রাপ্ত চাকরিজীবী।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের লাঙ্গলমোড়া মধ্যপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী আকন্দের ছেলে সোহরাব আলী আকন্দ ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে ১৩২ শতক কৃষি জমি ভোগদখল করে আসছেন। জমির খাজনা-খারিজ পরিশোধসহ তারা ইরি রোপা ধান চাষ করে পরিচর্যা করে আসছিলেন।

অভিযোগে বলা হয়, একই এলাকার আব্দুর রহিম, আব্দুল খালেক, ছানোয়ার হোসেন, আব্দুল আজিজ ও ইয়াকুব আলীসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, রোববার সকাল আনুমানিক ৬টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জমিতে প্রবেশ করে প্রায় ২০ শতক জমির পাকা ধান কেটে নিয়ে যান। এ সময় বাদীর ছোট ভাই আবু সাঈদ বাধা দিতে গেলে তাকে মারধরের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, কেটে নেওয়া ধানের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এছাড়া জমি নিয়ে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে সোহরাব আলী আকন্দ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছি। হঠাৎ করেই প্রতিপক্ষ জোর করে ধান কেটে নিয়ে গেছে। নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো. আসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Update Time : ০১:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬