Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ৫৪ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বুড়াকালীবাড়ী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা।

পরে তাঁর কাছ থেকে তিনটি সিসি ক্যামেরা, এক পিস ইয়াবা ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা। সোমবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে।

আটক আশরাফুল ইসলাম বগুড়া জেলার শাহজাহানপুর থানার মৃত আমজাদ হোসেনের ছেলে। স্থানীয় লোকজনের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে চান্দাইকোনা ও আশপাশের এলাকায় টোকাই সেজে ঘোরাফেরা করতেন এবং চুরি ও মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আশরাফুল ইসলামের বিরুদ্ধে এলাকায় ইয়াবা সরবরাহের অভিযোগও রয়েছে।

পরে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক আবু হাসেম ও স্থানীয় লোকজন তাঁকে রায়গঞ্জ থানায় সোপর্দ করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান বলেন, “আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক

Update Time : ০৩:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬