
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক ভিপি আয়নুল হককে সংবর্ধনা দিয়েছে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
সোমবার সকালে উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় শিক্ষক নেতারা নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানিয়ে শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তার সহযোগিতা কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির (জাতীয়করণকৃত) সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছা. চামেলি খাতুন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিল্টন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ দুই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নবনির্বাচিত সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন শিক্ষক সমাজ। নবনির্বাচিত এমপি আয়নুল হক শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকার সার্বিক উন্নয়ন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
Reporter Name 


















