Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ১২৬ Time View
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি মো. হাবিবুর রহমান (৫১)। তিনি উপজেলার রায়গঞ্জ এলাকার বাসিন্দা এবং রায়গঞ্জ বাজার এলাকায় একটি খাবারের দোকান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার এসআই (নিঃ) মো. এখলাছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালান।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ৩টি ইয়াবা ট্যাবলেট এবং লুঙ্গির ভাঁজ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় বলে জানায় পুলিশ।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১

Update Time : ০৭:৪৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬