Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ১৯০ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে রোববার রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি রোববার বিকেল ৫টায় ইউনিটির ভুইয়াগাতি কার্যালয়ে সম্পন্ন হয়।

সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বকুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আহসানুজ্জামন বলেন, “সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও নির্ভীক সংবাদ পরিবেশন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও একাত্মতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা সমাজের চোখ ও কান, তাই তাদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে কাজ করার সুযোগ থাকা উচিত। সমাজের সকল শ্রেণি ও সরকারিকর্তাদের সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর এবং উপজেলা প্রেসক্লাব ও উপজেলা বিএনপি’র মিডিয়া সেলের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, অন্যান্য নেতৃবৃন্দ এবং রায়গঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল

Update Time : ০১:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬