Dhaka ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • ৩৮ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ভূমিহীন সংগঠন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দেয় নিজেরা করি এনজিও।

মানববন্ধনে ভূমিহীন সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমজীবী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন নেতা রফিকুল ইসলাম, রীনা বেগম, খোদেজা বেগম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, জলবায়ু ও পরিবেশকর্মী ফয়সাল বিশ্বাস, নিজেরা করি সংগঠনের রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলী এবং সংগঠনটির রায়গঞ্জ উপজেলার অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান।

বক্তারা বলেন, নিরীহ স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে স্কুলছাত্রী মুনিয়ার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন

Update Time : ০৯:০০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬