Dhaka ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

শেরপুর থানায় নবাগত ওসি হিসেবে এস.এম. মঈনুদ্দীনের যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ২৪৩ Time View

বগুড়ার শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এস.এম. মঈনুদ্দীন। তিনি এর আগেও একই থানায় দায়িত্ব পালন করে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সুনাম অর্জন করেছিলেন।
জানা গেছে, পূর্ববর্তী দায়িত্বকালীন সময়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রমে গতি আসে এবং স্থানীয় জনগণের মাঝে আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি হয়।
নবাগত ওসি হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় শেরপুরবাসীর মাঝে ইতিবাচক প্রত্যাশা দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষতা থানার কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে ওসি এস.এম. মঈনুদ্দীনের প্রতি স্থানীয়দের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে শেরপুর থানা আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

শেরপুর থানায় নবাগত ওসি হিসেবে এস.এম. মঈনুদ্দীনের যোগদান

Update Time : ০৩:৩৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬