Dhaka ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০১:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৯ Time View

বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিনির্ভরশীল হবে না—বরং পারস্পরিক শ্রদ্ধা, সমমর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারের বর্তমান কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই আমাদের লক্ষ্য। কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়—বরং সমতা ও সম্মানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।”

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। তাঁর ভাষায়, “শুধু পররাষ্ট্রনীতি নয়, সরকারের সব নীতির প্রতিফলন হবে—সবার আগে বাংলাদেশ।”

ভিসা জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এর আগে সকালে ঢাকা থেকে নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় গিয়ে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান-এর কবর জিয়ারত করেন।

এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Update Time : ০১:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬