Dhaka ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

ঈদ উপলক্ষে রায়গঞ্জে ৬০০ অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৮২ Time View

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) উপজেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার ৬’শ উপকারভোগীর হাতে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। তিনি উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, সাবেক চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খন্দকার শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করে এই অর্থ বিতরণ করা হচ্ছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অর্থ সহায়তা পেয়ে সুবিধাভোগীদের মুখে স্বস্তি ও আনন্দের হাসি ফুটে ওঠে। স্থানীয়রা সরকারের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

ঈদ উপলক্ষে রায়গঞ্জে ৬০০ অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ বিতরণ

Update Time : ০২:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬