Dhaka ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৩৮ Time View

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের একদিন আগে কৃষ্ণ সাগরে দুটি জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজ।

ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের (১৮ মে) হামলায় দুটি বেসামরিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং অন্যটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী ছিল। উভয় জাহাজই ওদেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল।

হামলার শিকার জাহাজগুলোর একটি চীনা মালিকানাধীন কার্গো জাহাজ কেএসএল দেইয়াং, যা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকায় চলাচল করছিল। এতে চীনা নাবিকরা অবস্থান করছিলেন। জাহাজটির একটি ছবি প্রকাশ করেছে নৌবাহিনী। ছবিতে জাহাজটির নাম এবং আংশিকভাবে আগুনে পুড়ে যাওয়া একটি অংশ দেখা যায়।

চার বছর আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া নিয়মিতভাবে ওদেসা বন্দরের আশপাশে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির জন্য ওদেসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক কেন্দ্র।

এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, ড্রোনগুলো ওদেসায় আঘাত হেনেছে এবং একটি মানববিহীন আকাশযান (ইউএভি) চীনের মালিকানাধীন জাহাজে আঘাত করেছে। সমুদ্রে কোন জাহাজটি ছিল, তার পরিচয় সম্পর্কে সে বিষয়ে রুশদের অজ্ঞ থাকার সুযোগ নেই।

ইউক্রেনীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটির সব নাবিকই চীনা নাগরিক। তাদের কেউই অবশ্য হামলায় আহত হননি। চীনা মালিকানাধীন জাহাজটি পরে তার যাত্রা অব্যাহত রাখে। রয়টার্সকে একটি সূত্র জানায়, হামলার সময় দেইয়াং জাহাজটিতে কোনো পণ্য ছিল না। এটি ওদেসা অঞ্চলের পিভদেননি বন্দরে লৌহ আকরিকের ঘনীভূত খনিজ বোঝাই করতে যাচ্ছিল।

সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা

Update Time : ০১:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬