Dhaka ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

জমিজমা বিরোধে নিজেদের গ্যাসপাইপ নিজেরাই ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৭৩ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের গভীর নলকূপের গ্যাসপাইপ নিজেরাই ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা এবং মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে জহুরুল ইসলাম গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

ভুক্তভোগীদের দাবি, রায়গঞ্জের পত্রিকার এজেন্ট মো. আমিনুল ইসলামের সঙ্গে জহুরুল ইসলাম গংদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় আমিনুল ইসলাম ও তার পক্ষের লোকজনকে হয়রানি এবং সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে গভীর নলকূপের গ্যাসপাইপ ভাঙচুরের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

মঙ্গলবার বিকেলে চান্দাইকোনা বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আমিরুল ইসলাম, দুল্লা শেখ, মোন্নাফ শেখ, সোহেল রানা, মো. জাকির হোসেন ও সাইদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তারা বলেন, বিটিডিসি পরিচালিত রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের কোমরপুর মৌজায় অবস্থিত এসআর-১৮৯ নম্বর গভীর নলকূপের ৬টি গ্যাসপাইপ ভাঙচুরের ঘটনায় তারা বা তাদের পরিবারের কোনো সদস্য জড়িত নন। জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছে।

লিখিত বক্তব্যে তারা আরও দাবি করেন, অভিযোগকারীরাই নিজেদের গ্যাসপাইপ নিজেরাই ভেঙে প্রতিপক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মো. আমিরুল ইসলাম বলেন, গভীর নলকূপের ৬টি গ্যাসপাইপ ভেঙে ফেলার অভিযোগ এনে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু ওই অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত করা হলে সত্য বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগকারীরাই গভীর নলকূপটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন। তাই গ্যাসপাইপ ভাঙচুরের ঘটনায় প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ীদের শনাক্ত এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিতরা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে। তারা এ ধরনের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

জমিজমা বিরোধে নিজেদের গ্যাসপাইপ নিজেরাই ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

Update Time : ০৪:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬