Dhaka ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন রায়গঞ্জের নিমগাছীতে খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ট্রেনের ধাক্কায় উল্লাপাড়ায় দুই যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৭৫ Time View

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ঈশ্বরদী-ঢাকা রেল পথে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুর উপর ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত হন দুই যুবক। এরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফি সানি (১৮) ও একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে ফয়সাল (১৯)।

বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের থাক্কায় সেতুর নিচে নদীর পাড়ে পাথরের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান সানি এবং স্থানীয় কাওয়াক হাসপাতালে মারা যান ফয়সাল। এই দুই যুবক মোটর সাইকেল নিয়ে রেলপথের শিমুল ফুলের মহাসমারহ উপভোগ করতে এখানে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলকুচি থেকে উল্লিখিত দুই যুবক মোটর সাইকেল নিয়ে বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে আসে। বেলা ২ টার দিকে ঘাটিনা রেল সেতুর পূর্ব প্রান্তে উঠে পাশের শিমুল ফুলের দৃশ্যের ছবি তোলার সময় রংপুর এক্সপ্রেসের ধাক্কায় নিচে পাথরের উপর পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান আলফি সানি ও গুরুতর আহত হন ফয়সাল।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ঘটনার পর তারা ঘাটিনা রেল সেতুর কথিত স্থানে গিয়ে সানির মরদেহের সুরত হাল করেন। আহত ফয়সাল উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে নিলে সেখানে মারা যান। রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক

ট্রেনের ধাক্কায় উল্লাপাড়ায় দুই যুবকের মৃত্যু

Update Time : ০৩:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬