Dhaka ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

বিএনআরপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়গঞ্জের আব্দুর রাজ্জাক জুয়েল

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৯৯ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ আব্দুর রাজ্জাক জুয়েলকে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

সোমবার (২৪ মার্চ) ঢাকায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসিন্দা ও মো. খবর আলীর ছেলে শেখ আব্দুর রাজ্জাক জুয়েল।

এ মনোনয়ন অনুমোদন করেন বিপ্লবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক (বীর প্রতীক)।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শেখ আব্দুর রাজ্জাক জুয়েল বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাব।”

দলীয় নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই পদায়নের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও দৃঢ়, স্বচ্ছ ও গতিশীল হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

বিএনআরপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়গঞ্জের আব্দুর রাজ্জাক জুয়েল

Update Time : ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬