Dhaka ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

বৃষ্টিতে পানিবন্দি দুই বিদ্যালয়, দুর্ভোগে শত শত শিক্ষার্থী—সমাধানে এমপি ও মানবিক নেতার হস্তক্ষেপ কামনা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১০০ Time View

বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী সেতারা রব্বানী বালিকা উচ্চ বিদ্যালয় ও সীমাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, যা স্থানীয়ভাবে ‘মদন বাবুর মাঠ’ নামে পরিচিত, সামান্য বৃষ্টিতেই যেন পরিণত হয় এক বিশাল জলাবদ্ধ এলাকায়। এতে প্রতিদিনের মতো বিদ্যালয়ে আসা শত শত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং আশপাশের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই মাঠে হাঁটুসমান পানি জমে যায়। বিদ্যালয়ে প্রবেশ ও বের হওয়ার পথ ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের অনেকেই ভিজে কাদার মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হয়। অনেক সময় পাঠদানও ব্যাহত হয়। একই সঙ্গে আশপাশের সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াতও কার্যত বন্ধ হয়ে পড়ে। ফলে পুরো এলাকাটি যেন পানিবন্দি অবস্থায় পরিণত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে এই জলাবদ্ধতার সমস্যা চললেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে এলাকাবাসী বগুড়া জেলার মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম মোহাম্মদ সিরাজ এবং তাঁর সুযোগ্য সন্তান, মানবিক নেতা জনাব আসিফ সিরাজ রব্বানী-এর প্রতি বিনীত আবেদন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন বা স্থায়ী পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটবে।
এলাকাবাসীর একটাই আকুতি—শিশুদের শিক্ষা, নিরাপদ চলাচল এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

বৃষ্টিতে পানিবন্দি দুই বিদ্যালয়, দুর্ভোগে শত শত শিক্ষার্থী—সমাধানে এমপি ও মানবিক নেতার হস্তক্ষেপ কামনা

Update Time : ০৮:১৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬