Dhaka ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

মাধাইনগরের মানুষের আস্থা অর্জনের প্রত্যয়ে এগিয়ে চলেছেন আনোয়ার হোসেন আকন্দ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৩৫ Time View

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

আসন্ন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন মোঃ আনোয়ার হোসেন আকন্দ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব মাধাইনগর ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মোঃ আনোয়ার হোসেন আকন্দ সাবেক সাধারণ সম্পাদক, মাধাইনগর ইউনিয়ন বিএনপি এবং তাড়াশ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি তাড়াশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবেও সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, “ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন সেবামূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আনোয়ার হোসেন আকন্দ সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাধাইনগর ইউনিয়নের সর্বস্তরের ভোটারের কাছে দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের সুযোগ পেলে মাধাইনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহি এবং সকলের জন্য সমান সেবা নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

মাধাইনগরের মানুষের আস্থা অর্জনের প্রত্যয়ে এগিয়ে চলেছেন আনোয়ার হোসেন আকন্দ

Update Time : ০৪:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬