Dhaka ০৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

যানজট নিরসনে সলঙ্গায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

  • Reporter Name
  • Update Time : ০১:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৬৫ Time View

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এলাকার ঢাকা–বগুড়া, ঢাকা–পাবনা ও ঢাকা–নাটোর মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সলঙ্গা থানা পুলিশ, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের (আরএসডি) কর্মকর্তারা অংশ নেন। অভিযান চলাকালে বুলডোজার ব্যবহার করে মহাসড়কের পাশে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ বাড়তে পারে। তাই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যানজট এড়াতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

এ সময় স্থানীয়দের সতর্ক করে বলা হয়, মহাসড়কের পাশে নতুন করে কোনো অবৈধ দোকান বা স্থাপনা গড়ে তুললে আবারও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা সরফরাজ এবং হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

যানজট নিরসনে সলঙ্গায় অবৈধ দোকান উচ্ছেদ অভিযান

Update Time : ০১:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬