Dhaka ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

যৌতুকের দাবিতে গৃহবধূ আতিকা খাতুনকে হত্যা: ঢাকা থেকে ৪ আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৫৬ Time View

মো: মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুকের দাবিতে আতিকা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে গলা কেটে ও বুকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আলাউদ্দিন (৪০), মো. আল আমিন (৩২), মোছা. শিউলী খাতুন (৪০) এবং মো. শাহজাহান আলী (৪৫)।

নিহত আতিকা খাতুন পাবনা জেলার চাটমোহর উপজেলার ডেফলচড়া গ্রামের মো. ওসমান গনির মেয়ে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা মো. ওসমান গনি বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লাপাড়া উপজেলার মুরাদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুনসহ ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে আইনগতভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

যৌতুকের দাবিতে গৃহবধূ আতিকা খাতুনকে হত্যা: ঢাকা থেকে ৪ আসামি গ্রেপ্তার

Update Time : ০৭:৪৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬