Dhaka ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জের বন্ধ জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ , চরম দুর্ভোগে পথচারী ও চালকেরা

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫১ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া থেকে ভুইয়াগাতি উচ্চ বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কাজ স্থবির থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকরা।

সরেজমিনে দেখা যায়, সড়কটির ওপর ইটের খোয়া বিছিয়ে রেখে কাজ ফেলে রাখা হয়েছে। অনেক স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, আবার কোথাও খোয়া সরে গিয়ে রাস্তা অসমতল হয়ে পড়েছে। এতে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয় ইজিবাইক চালক মজিদ মিয়া বলেন, “এই রাস্তায় চলতে গেলে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। সামান্য অসাবধান হলেই গাড়ি উল্টে যায়। আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি।”

রিকশাচালক সুজন সরকার জানান, “প্রতিদিনই কেউ না কেউ পড়ে গিয়ে আহত হচ্ছে। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তখন রাস্তা পিচ্ছিল হয়ে যায়, চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।”

তেলিজানা আলিম সিনিয়র এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি আমাদের প্রধান যোগাযোগ সড়ক। এই পথ দিয়ে উপজেলা পরিষদ, থানা ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে খুব কষ্ট হয়।”

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতা এবং সংশ্লিষ্ট প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে সংস্কার কাজটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। নির্ধারিত সময় পার হলেও কাজ শেষ না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।

তবে এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানায়, তেলসহ বিভিন্ন নির্মাণ উপকরণের মূল্যবৃদ্ধি ও সংকটের কারণে কাজের গতি ব্যাহত হয়েছে। তারা দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।

রায়গঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, “তেলসহ বিভিন্ন উপকরণের সংকটের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে সংস্কার কাজ পুনরায় শুরু হয়েছে। আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করা যাবে।”

এদিকে স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জের বন্ধ জনগুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ , চরম দুর্ভোগে পথচারী ও চালকেরা

Update Time : ০১:০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬