
জুলাই আন্দোলনে নিহত শহীদ নজরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি শহীদ পরিবারের জন্য বিশেষ উপহার পৌঁছে দেন।
শুক্রবার সকালে রায়গঞ্জ উপজেলার বাড়োইভাগ গ্রামে গিয়ে শহীদের পিতার হাতে এই ঈদ উপহার তুলে দেন তিনি। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন এবং গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার এবং যুবদল নেতা শামীম খন্দকার উল্লেখযোগ্য।
উপস্থিত নেতৃবৃন্দ শহীদ নজরুল ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই ত্যাগ জাতি কখনও ভুলবে না। তারা ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, ঈদের আগে এমন উদ্যোগ শহীদ পরিবারের জন্য কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনবে।
Reporter Name 

















