Dhaka ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১২৮ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালক জাহের আলী হত্যা মামলার প্রধান আসামি রাছেলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, রাছেল উপজেলার তেলিজানা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবু হাসেমের ছেলে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর অবস্থান ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় শনাক্ত করা হয়। পরে র‍্যাব-৪–এর সদস্যদের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে শনিবার (২ মে) ভোররাতে সলঙ্গা থানার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে তাকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, “বিগত কয়েকদিন ধরে আমরা রাছেলের অবস্থান অনুসরণ করছিলাম। সে বারবার নিজের অবস্থান পরিবর্তন করছিল। গতকাল তার অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই র‍্যাবের সহায়তায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ০৩:০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬