Dhaka ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ওই ওয়ার্ডের প্রায় ৫০ জন নেতাকর্মী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। নতুন যোগদানকারীদের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভি পি আইনুল হক। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যুক্ত হচ্ছে।”

নবাগত নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশ হয়ে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলবদল স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

Update Time : ০৫:৪৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬