Dhaka ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে এএসআইকে লাঠিপেটা, দুজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ২৫৫ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৮) এবং কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের মঈন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ থানার এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে সঙ্গীয় ফোর্স নিয়ে ষোলমাইল এলাকায় এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি আহত হন।

পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা তার মাথায় চারটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় এএসআই দেওয়ান মো. আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে এএসআইকে লাঠিপেটা, দুজন গ্রেপ্তার

Update Time : ০৩:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬