
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হককে জেলা আদিবাসী ফোরামের পক্ষ থেকে ব্যতিক্রমী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে নিমগাছী ধানহাটি বাজার চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা আদিবাসী ফোরামের সভাপতি সুকুমার বড়াইকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মাহাতোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যরিষ্টার আব্দুল বাতেন, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা থানা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে তার আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন।
সংবর্ধিত অতিথি ভিপি আয়নুল হক তার বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন ও সকল সম্প্রদায়ের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাকে সংবর্ধিত করা হয়।#
Reporter Name 

















