Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের রায়গঞ্জে কছিম উদ্দিন হত্যা: দীর্ঘ তদন্তে বেরিয়ে এল রহস্য, গ্রেপ্তার ২ রায়গঞ্জে সংখ্যালঘু গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গরু ব্যবসায়ী রায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাফিজুর রহমান রায়গঞ্জে ভিপি আয়নুল হক এমপি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন তাড়াশে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার পিছ শাড়ি বিতরণ করলেন জহুরুল ইসলাম আকন্দ রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, বগুড়ায় অভিযান চালিয়ে গ্রেফতার ৩ রায়গঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার রায়গঞ্জে উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরাম (GEF)-এর সঙ্গে সরকারি কর্মকর্তাদের ত্রৈমাসিক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’—অব্যাহতি চেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল লতিফের আকুতি

রায়গঞ্জে ওভারব্রিজ আইল্যান্ডে বাড়ছে দুর্ঘটনা, দ্রুত আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার দাবি

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ৭৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় জমজম হোটেলের সামনে নির্মিত ওভারব্রিজের আইল্যান্ড ঘিরে আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত আলোর অভাব ও সতর্কতামূলক চিহ্ন না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওই অংশটি অত্যন্ত ব্যস্ত হওয়ায় দিন-রাত যানবাহনের চাপ লেগেই থাকে। কিন্তু আইল্যান্ডটি অনেকাংশে অরক্ষিত এবং রাতে স্পষ্টভাবে দৃশ্যমান না হওয়ায় দ্রুতগতির যানবাহন প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে এতে ধাক্কা দিচ্ছে। এতে যানবাহনের ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হওয়ার ঘটনাও ঘটছে।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকে এলাকাটি অন্ধকারে ঢেকে যায়। ফলে দূর থেকে আসা চালকদের জন্য আইল্যান্ডটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তারা দ্রুত এখানে ল্যাম্পপোস্ট স্থাপন, রিফ্লেক্টিভ সাইনবোর্ড বসানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

সোমবার সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, আইল্যান্ডটির চারপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই এবং সতর্কতামূলক চিহ্নও অপ্রতুল। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “চান্দাইকোনা এলাকায় ওভারব্রিজের আইল্যান্ড ঘিরে দুর্ঘটনার বিষয়টি আমাদের নজরে রয়েছে। বিশেষ করে রাতের বেলায় আলোর স্বল্পতার কারণে ঝুঁকি বাড়ছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হবে। একই সঙ্গে চালকদেরও সতর্ক হয়ে চলাচলের আহ্বান জানানো হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী জানান, “চান্দাইকোনা এলাকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে সেখানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হবে। বিশেষ করে আলোকসজ্জা ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে এলাকাবাসী স্থানটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের

রায়গঞ্জে ওভারব্রিজ আইল্যান্ডে বাড়ছে দুর্ঘটনা, দ্রুত আলোকসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার দাবি

Update Time : ০৪:৫৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬