Dhaka ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে কুখ্যাত ডাকাতখ্যাত ব্যক্তিসহ ছয়জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ১৯৩ Time View
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলার রামকৃষ্ণপুর কোদলা গ্রামের সোনা মন্ডলের ছেলে আক্তার মন্ডল (৫০)। স্থানীয়ভাবে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত আক্তারের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন বন্দিহার গ্রামের আলিমুদ্দিনের ছেলে আবু তালেব (২৮), চান্দাইকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রেজাউল করিম (৪০), চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজিদ সেখের ছেলে রিপন (২৩), চান্দাইকোনা গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. শয়ন মিয়া ওরফে জাকারিয়া (৩০) এবং নিঝুরি উত্তরপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে ভুট্ট খলিফা (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, আবু তালেবের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলা রয়েছে। রেজাউল করিম মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। ভুট্ট খলিফা নিয়মিত মামলার আসামি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
অভিযান শেষে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “আদালতের পরোয়ানা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে রায়গঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে কুখ্যাত ডাকাতখ্যাত ব্যক্তিসহ ছয়জন গ্রেপ্তার

Update Time : ০১:৩৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬