Dhaka ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৪৯ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধানগড়া পৌর এলাকার লক্ষিকোলা তাঁতীপাড়া পুকুরপাড়ে এ মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. আব্দুল কাদের শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি লিটন শাহা, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আহসানুজ্জামান, ফাইভস্টার গ্লোবাল ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম চৌধুরী শাহীন এবং সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুটির শিল্প ও বাণিজ্য মেলা স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এ ধরনের আয়োজন স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মেলায় আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Update Time : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬