
সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় একটি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করে রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (বগুড়া অঞ্চল) মো. আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘পার্টনার’ প্রোগ্রামের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ, জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক জেরিন আহমেদ, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরন, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবুল কালাম রানা, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, দেশের কৃষিকে খোরপোশ নির্ভরতা থেকে বের করে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষা এবং সুষম সার প্রয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেন।
Reporter Name 

















