Dhaka ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু রায়গঞ্জে পুলিশ নারী হেল্পডেস্ক ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা রায়গঞ্জে এইচ.জি.বি.এল উচ্চ বিদ্যালয়ের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ রায়গঞ্জে মানবিক সহায়তা পেলেন ৩৮৫ দরিদ্র-অসহায় মানুষ রায়গঞ্জের নিমগাছীতে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ নলকার উন্নয়নে নতুন প্রত্যয়, চেয়ারম্যান পদে লড়তে চান এস এম রেজাউল করিম ৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ রায়গঞ্জে কুটির শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. ইলিয়াস নামে এক যুবক নিহত হয়েছেন

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৯২ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পৌর যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) ভোররাতে উপজেলার ধানগড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ধানগড়া এলাকার বাসিন্দা ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তৌকির আহম্মেদ স্বপন (৩৯) এবং মো. রাকিব (২৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ধানগড়া গ্রামের বাসিন্দা মাহবুবুল আলম সেখ বগুড়ার শেরপুর এলাকায় বালুর ব্যবসা করেন। অভিযুক্ত তৌকির আহম্মেদ স্বপন দীর্ঘদিন ধরে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হয়।

গত ২ মে ভোরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ধানগড়া বাসস্ট্যান্ড এলাকায় তাঁর গতিরোধ করা হয়। এ সময় তৌকিরসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় এবং তাঁর কাছে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে অপহরণ করে ঝাপড়া বালুর পয়েন্ট ও ব্রহ্মগাছা বাজার এলাকার একটি ভবনে নিয়ে আটকে রাখা হয়। সেখান থেকে তাঁর পরিবারের কাছে ফোন করে আরও ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, প্রধান আসামি তৌকির আহম্মেদ স্বপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় মাথাসহ বুক পিষ্ট, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

Update Time : ১২:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬