Dhaka ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংর্বশেষ সংবাদ:
রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক রায়গঞ্জে ইকরা শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়গঞ্জে কৃষি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জে গরু চোরদের রুখতে বাঁশের গেট, পাহারায় গ্রামবাসীসহ থানা পুলিশ রায়গঞ্জে সড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন রায়গঞ্জের নিমগাছীতে খানাখন্দ ও কর্দমাক্ত রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন সংবাদ প্রকাশের পর ফুলজোড় নদীর কচুড়িপানা অপসারণ শুরু রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রায়গঞ্জে চাকুরীর প্রলোভনে প্রতারণা, অনশনে রুমানা

  • Reporter Name
  • Update Time : ০৩:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৬৫ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে এক প্রতারক লাপাত্তা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাকরি না পেয়ে প্রতারণার শিকার রুমানা টাকা ফেরতের দাবিতে অনশন শুরু করেছেন।

জানাযায়,উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাইদ গ্রামের সাখাওয়াতের ছেলে শাহীনের বাড়িতে শুক্রবার(২৮ মার্চ)
বিকেল ৫টার দিকে টাকা ফেরতের দাবিতে অনশন শুরু করেন।

অভিযুক্ত শাহিন চাকরি দেওয়ার কথা বলে নওগাঁ জেলার আতাইকুলা উপজেলার বাসিন্দা আবু সাঈদের মেয়ে রুমানা ও তার বোনের কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণ ও ৯ ভরি রূপা কৌশলে হাতিয়ে নেয়। দীর্ঘদিনেও চাকরি না পেয়ে দিশেহারা রুমানা।

অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত শাহীন এর আগেও একই কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিমুল এলাকার এক ব্যক্তির কাছ থেকেও চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামের তার খালাতো বোনের কাছ থেকেও টাকা নিয়ে আত্মগোপনে যায়। পরে স্থানীয়দের চাপের মুখে তার বাবা সাখাওয়াত জমি বিক্রি করে ওই টাকা পরিশোধ করেন।
রুমানার ঘটনার পর চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, রানা আহমেদ, হাসিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিক বৈঠক করেন।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ঘটনার সত্যতা রয়েছে। শাহীন টাকা নেওয়ার বিষয়টি স্বীকারও করেছিল।

অভিযুক্ত শাহীনকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে এড়িয়ে যান।

আল-আমিন
২৮-০৩-২০২৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রায়গঞ্জে টোকাই সেজে ঘোরাফেরা, স্থানীয়দের হাতে আটক যুবক

রায়গঞ্জে চাকুরীর প্রলোভনে প্রতারণা, অনশনে রুমানা

Update Time : ০৩:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬